পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৫:৪৫ PM
কন্টেন্ট: পাতা
কার্যাবলী:
জেলার স্থানীয় কর্তৃপক্ষসমূহের উন্নয়নমূলক কর্মকান্ডের সমন্বয় সাধন; ইহাদের প্রকল্পসমূহের বাস্তবায়ন পর্যালোচনা ও হিসাব নিরীক্ষণ; উহাদিগকে সহায়তা, সহযোগিতা ও উৎসাহ দান।
শিক্ষা- মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, জেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক লাইব্রেরী, ছাত্রাবাস, আবাসিক বিদ্যালয় স্থাপন এবং রক্ষণাবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক মঞ্জুরী প্রদান, ছাত্রবৃত্তির ব্যবস্থা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ, মাধ্যমিক ও কারিগরী শিক্ষা এবং বয়স্ক শিক্ষা প্রসার, ছাত্রদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও খাদ্যের ব্যবস্থা, গরীব ও দুস্থ ছাত্রদের জন্য বিনামূল্যে/হ্রাসকৃত মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ।
স্বাস্থ্য-হাসপাতাল, ডাক্তারখানা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ডিসপেনসারী স্থাপন ও রক্ষণাবেক্ষণ; ভ্রাম্যমান চিকিৎসক দল গঠন, চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি গঠনে উৎসাহ দান; ধাত্রী প্রশিক্ষণ; ম্যালেরিয়া ও সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ; পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন; কম্পাউন্ডার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীর কার্য পরিদর্শন; প্রাথমিক স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা গ্রহণ।
জনস্বাস্থ্য উন্নয়ন এবং তৎসম্পর্কিত কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার প্রস্তাব।
কৃষি ও বন-কৃষি উন্নয়ন ও কৃষি খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ: সরকার কর্তৃক রতি নয় এই প্রকার বন সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ: উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, উন্নত কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ ও কৃষকগণকে উক্ত যন্ত্রপাতি ধারে প্রদান: পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ: গ্রামাঞ্চলে বনভূমি সংরক্ষণ: কাপ্তাই জল-বিদ্যুৎ প্রকল্পের কোন ব্যাঘাত না ঘটাইয়া, বাঁধ নির্মাণ ও মেরামত এবং কৃষি কার্যে ব্যবহার্য পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ: কৃষি শিক্ষার উন্নয়ন: ভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং জলাভূমির পানি নিষ্কাশন: শষ্য পরিসংখ্যান সংরক্ষণ, ফসলের নিরাপত্তা বিধান, বপনের উদ্দেশ্যে বীজের ঋণ দান, রাসায়নিক সার বিতরণ এবং উহার ব্যবহার জনপ্রিয়করণ; রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ।
পশু পালন-পশুপাখী উন্নয়ন: পশুপাখীর হাসপাতাল স্থাপন ও রক্ষণাবেক্ষণ; পশু খাদ্যের মজুদ গড়িয়া তোলা; গৃহপালিত পশুসম্পদ সংরক্ষণ: চারণ ভূমির ব্যবস্থা ও উন্নয়ন; পশুপাখীর ব্যাধি প্রতিরোধ ও দূরীকরণ এবং পশুপাখীর সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: দুগ্ধ পল্লী স্থাপন এবং স্বাস্থ্যসম্মত আস্তাবলের ব্যবস্থা ও নিয়ন্ত্রণঃ গৃহপালিত পশু খামার স্থাপন ও সংরক্ষণ: হাঁস-মুরগী খামার স্থাপন ও সংরক্ষণ: গৃহপালিত পশু ও হাঁসমুরগী পালন উন্নয়নের ব্যবস্থা গ্রহণ: দুগ্ধ খামার স্থাপন ও সংরক্ষণ।
শিল্প ও বাণিজ্য-ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং উহাতে উৎসাহ দান; স্থানীয় ভিত্তিক বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন: হাট বাজার স্থাপন, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ: গ্রামাঞ্চলে শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের ব্যবস্থা; গ্রামভিত্তিক শিল্পের জন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান; গ্রাম বিপণী স্থাপন ও সংরক্ষণ।
সমাজকল্যাণ-দুস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, আশ্রয় সদন, অনাথ আশ্রম, এতিমখানা, বিধবা সদন এবং অন্যান্য কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ; মৃত নিঃস্ব ব্যক্তিদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা: ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধ: জনগণের মধ্যে সামাজিক, নাগরিক এবং দেশপ্রেমমূলক গুণাবলীর উন্নয়ন: দরিদ্রদের জন্য আইনের সাহায্য (লিগ্যাল এইড) সংগঠন; সালিশী ও আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ; দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের সাহায্য ও পুনর্বাসন; সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
সংস্কৃতি-সাধারণ ও উপজাতীয় সংস্কৃতিমূলক কর্মকান্ড সংগঠন ও উহাতে উৎসাহ দান: জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধূলার উন্নয়ন; জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিওর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; যাদুঘর ও আর্ট-গ্যালারী স্থাপন ও প্রদর্শনীর সংগঠন; পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা; নাগরিক শিক্ষার প্রসার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও পুনর্গঠন, স্বাস্থ্য সমাজ উন্নয়ন, কৃষি, শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং জনস্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য প্রচার; জাতীয় দিবস ও উপজাতীয় উৎসবাদি উদযাপন; বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা; শরীরচর্চার উন্নয়ন, খেলাধূলার উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধূলার ব্যবস্থা করা; স্থানীয় এলাকার ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ; তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ; সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা।